শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:০১

বিরোধের জেরে কৃষককে খুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ফসলি জমিতে সেচ মেশিনের পানি নিয়ে বিরোধের জেরে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকালে এ ঘটনা ঘটে।
নিহত কৃষক এনামুল হক (৩৫) উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের দনারভিটা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
ফুলপুর থানা সূত্রে জানা যায়, নিহত কৃষক এনামুল হকের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে।
এ বিষয়ে ফুলপুর থানার ওসি জনাব, আব্দুল্লাহ আল-মামুন জানান, কৃষক এনামুল হক হত্যায় ব্যবহৃত রক্তমাখা দা ও লাঙলের ঈশ উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলছে।