শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৫৯

ছুরিকাঘাতে মামার মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভাগ্নের ছুরিকাঘাতে মামার মৃত্যু হয়েছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়। শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ফরাজীকান্দি ইউনিয়নের চরমাছুয়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্ত ভাগ্নেকে আটক করেছে পুলিশ।
নিহত মানিক হোসেন (২৫) চরমাছুয়ার আরশাদ মিয়ার ছেলে।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোহাম্মদ মহিউদ্দিন জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা আরশাদ মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মূল অভিযুক্তকে আটক করা হয়েছে।
বাকি অভিযুক্ত পলাতক আসামিকে আটকের চেষ্টা চলছে।
চাঁদপুরের পুলিশ সুপার জনাব, মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, এমন মর্মান্তিক হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখছে পুলিশ।