শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:০০

কুপিয়ে হত্যা এক ব্যবসায়ীকে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শ্যামল মিয়া (৩০) নামের ময়মনসিংহের ফুলপুর সদর ইউনিয়নে আলোকদি গ্রামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত শ্যামল ওই গ্রামের হযরত আলীর ছেলে। ফুলপুর থানার পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল হোতা মুঞ্জুরুল ইসলাম (২৬) নামের এক যুবকসহ ২ জনকে গ্রেপ্তার করেছেন।
মুঞ্জুরুল একই গ্রামের দৌলত আলীর ছেলে।
রবিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।
ফুলপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শ্যামল একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। নিজের ট্রাকসহ বালুর ব্যবসা করতেন দীর্ঘদিন ধরে।
এ বিষয়ে ফুলপুর থানার ওসি জনাব, আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে। নিহতের লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ঘটনার সঙ্গে জড়িত মূলহোতাসহ দুজনকে গ্রেপ্তার করা হলেও বাকীদের ধরতে অভিযান চলছে।