শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:০০

এক নারীর লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : হাত-পা বাঁধা অবস্থায় ঢাকার সাভারের আশুলিয়ায় এক নারীর লাশ উদ্ধার করেছেন পুলিশ। গতকাল শনিবার দুপুরে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকা থেকে ঐ নারীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নারীর নাম সাহেরা বেগম (৫৫) তিনি টাঙ্গাইলের দেলদুয়া থানার পরাইখালি গ্রামের মৃত বাদশা মিয়ার স্ত্রী। আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় তিনি খাবার হোটেলের ব্যবসা করতেন। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে ৫ লাখ টাকা লুট করা হয়েছে বলে দাবি পরিবারের।
নিহতের মেয়ে রুমার দাবি, তাদের বাসায় জমি কেনার জন্য ৫ লাখ টাকা ছিল। তার মাকে হত্যা করে টাকা ও মোবাইল ফোন নিয়ে গেছে দুর্বৃত্তরা।
আশুলিয়া থানার এসআই মো. সোহেল মোল্লা জানান, ধারণা করা হচ্ছে ঐ নারীকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।