ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৩২ বছর পালিয়ে ছিলেন যাবজ্জীবন সাজা থেকে রক্ষা পেতে আসামি লাবলু। মঙ্গলবার রাতে হাজীগঞ্জ থানা পুলিশ নারায়ণগঞ্জ থেকে ৫৫ বছর বয়সী লাবলুকে গ্রেপ্তার করেন এবং বুধবার (৩০ আগস্ট) তাকে চাঁদপুরের আদালতে হাজির করা হয়।
লাবলু হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে।
পুলিশ জানায়, ১৯৯১ সালে হাজীগঞ্জের শ্রীপুর গ্রামে জহির পাটওয়ারী নামের এক ব্যক্তিকে হত্যার পর লাশ গুম করা হয়। ওই ঘটনায় লাবলুসহ পাঁচজনকে আসামি করে মামলা হয়। মামলার স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত পাঁচ আসামিকে যাবজ্জীবন সাজা দেন।
সাজা ঘোষণার পর থেকে লাবলু নাম-পরিচয় গোপন করে বিভিন্ন স্থানে বসবাস করে আসছিল।
এভাবে ৩২ বছর পালিয়ে ছিলেন তিনি।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মুহাম্মদ আব্দুর রশিদ জানান, আসামি লাবলুকে আদালতে সোপর্দ করা হয়েছে।