শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:০০

স্ত্রী হত্যা স্বামীর হাতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রথম স্বামীকে ছেড়ে অন্যত্র বিয়ে করার অপরাধে হবিগঞ্জের চুনারুঘাটে আকলিমা খাতুন (৩৫) নামে এক গৃহবধূকে হাত, পা কেটে হত্যা করেছে প্রথম স্বামী।
শনিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার গাজীপুর ইউনিয়নের সোনাচং গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় গৃহবধূকে স্থানীয় লোকজন উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে নিয়ে আসে। পরে মুমূর্ষু অবস্থায় চুনারুঘাট থানা পুলিশের সহায়তায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে আকলিমাকে নেওয়ার পথে আউশকান্দী নামকস্থানে সে মারা যায়।
এ ঘটনার খবর পেয়ে চুনারুঘাট থানার পুলিশ স্বামী সুজন মিয়াকে (৪০) আটক করেন। সুজন উপজেলার গাজীপুর ইউপির সোনাচং গ্রামের আহম্মদ আলীর ছেলে।
চুনারুঘাট থানার (ওসি) জনাব, মো. রাশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।