শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:১২

ছেলের কারনে বাবার মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছেলের পিটুনিতে ফেনীর ছাগলনাইয়ার গোপাল ইউনিয়নে বৃদ্ধ বাবার মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘাতক ছেলে বোরহানউদ্দীনকে পুলিশ আটক করেছেন।
শনিবার (১৯ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। মৃত রুহুল আমিনের (৭৮) মরদেহ বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে বাবা ও ছেলের মধ্যে শনিবার দিবাগত রাতে ঝগড়া হয়। এক পর্যায়ে ছেলে তার বাবাকে পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় বাড়ির লোকজন রাতে রুহুল আমিনকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।