শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:১২

ব্যবসায়ি খুন দুর্বৃত্তদের হাতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : হাসু মিয়া (৫৫) নামের পাবনার ভাঙ্গুড়ায় এক ব্যবসায়িকে খুন করেছে দুর্বৃত্তরা। তিনি ভাঙ্গুড়া পৌর সভার চৌবাড়িয়া হাড়োপাড়া মহল্লার মৃত সোবাহান হাজীর ছেলে।
বুধবার ১৬ই আগস্ট তাকে না পেয়ে বিকেলে আত্মীয়-স্বজন তার বাড়িতে দেখতে যায় এবং তার ঘরের দরজা জানালা বন্ধ দেখে। দরজা খুলে তারা দেখতে পায় ঘরের মেঝেতে মৃত হয়ে পড়ে আছে হাসু মিয়া।
এ সময় তারা থানা পুলিশকে খবর দেয়। খবর পেলে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন।
জানা যায়, ব্যবসায়ি হাসু মিয়ার বড় স্ত্রী তার ২ ছেলে নিয়ে ঢাকায় থাকে। বাড়িতে হাসু মিয়া ছোট স্ত্রী কে নিয়ে থাকে। এলাকাবাসি বলেন, হাসু মিয়ার বড় স্ত্রী বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় সে প্রায় ১০ বছর পূর্বে উল্লাপাড়া থানায় একটি মেয়েকে বিয়ে করে। বিয়ের পর থেকে তাদের মধ্যে বনিবনা না হওয়ায় প্রায় ২০ দিন পূর্বে হাসু মিয়া পাবনা আদালতের মাধ্যমে তাকে তালাক দেন। এরপর থেকে হাসু মিয়া এই বাড়িতে একাই থাকতো।
স্থানীয়দের ধারনা দূর্বৃত্তরা গভীর রাতে তার ঘরে ঢুকে তাকে খুন করে। ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ জনাব, মোঃ রাশিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত ব্যক্তির মাথায় ৩টি গভীর ক্ষত রয়েছে। ময়নাতদন্তর জন্য মরদেহ পাবনা সদর হাসপাতালে পাঠানো হবে।
ওসি আরো বলেন, অপরাধিকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।