শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:১৩

গলাকেটে হত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক অটোরিকশা চালককে নোয়াখালীর সদরে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার কাদির হানিফ ইউনিয়নের রাজারামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. রিয়াজ (১৪) উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের বদরপুর গ্রামের কামাল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলা শহর মাইজদীর বড় মসজিদের মোড় থেকে কাদির হানিফ ইউনিয়নের কিল্লারহাট রুটে নিয়মিত অটোরিকশা চালাত রিয়াজ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে দুইজন যাত্রী রিয়াজকে তার ব্যাটারিচালিত অটোরিকশাসহ উপজেলার কাদির হানিফ ইউনিয়নের নিয়ে যান। পরে রাস্তার পাশে তার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। রাত ১১টার দিকে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করেন পুলিশ।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আনোয়ারুল ইসলাম বলেন, ডোবায় একটি মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে নিহতের পরিবার ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করে। মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাত আছে। তবে হত্যার কোনো কারণ জানা যায়নি। অটোরিকশার সন্ধানও পাওয়া যায়নি। হত্যার রহস্য উদঘাটনে আমরা কাজ করছি।