শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:১৩

এক যুবককে কুপিয়ে খুনের অভিযোগ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শনিবার (৫ আগস্ট) রাতে জমি নিয়ে বিরোধের জের ধরে নোয়াখালীর হাতিয়ার ব্রিজবাজার এলাকায় এক যুবককে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে।
নিহত মিজানুর রহমান (৩৩) একই এলাকার মৃত মোস্তফিজুর‌ রহমান চৌকিদারের ছেলে।
হাতিয়া থানার ওসি (তদন্ত) কাঞ্চন কান্তি দাস জানান, নিহত মিজানুর রহমানের সঙ্গে একই এলাকার লোকজনের সাথে দীর্ঘদিন যাবৎ জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে। হয়তো ওই ঘটনার জের ধরে শনিবার রাত ১০টার দিকে উপজেলার ব্রিজবাজার এলাকার মসজিদ মার্কেট থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে যুবক মিজানুরকে‌‌ আনুমানিক ৭/৮ জন লোক কুপিয়ে জখম করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দূর্বৃত্তরা‌ পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্দেহজনক একজন আটক করেছে।
আটক মো.ইব্রাহীম (২১) একই এলাকার ছেলে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।