শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:১২

কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সোহাগ পাটোয়ারী (৩৫) নামে খুলনায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক নিহত হয়েছে। নগরীর ৪ নম্বর কাশেম সড়ক সবুজপল্লী এলাকার প্রধান সড়কের পাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত যুবক মো. সোহাগ পাটোয়ারী ঐ এলাকার আব্দুল মালেক পাটোয়ারীর ছেলে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ তিন জনকে গ্রেফতার করেছেন। হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. এনামুল হক।
লবণচরা থানার ওসি জনাব, এনামুল হক জানান, ফোন করে সোহাগকে ডেকে নেন দুর্বৃত্তরা। পরে সবুজপল্লী প্রধান সড়কের পাশে পৌঁছামাত্র ওত পেতে থাকা দুর্বৃত্তরা সোহাগের শরীরের বিভিন্ন অংশে চাপাতি ও ছুরি দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি জনাব, এনামুল হক আরও জানান, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মালেক, আসিফ ও সোহাগ নামে তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। উক্ত ঘটনায় নিহত সোহাগ পাটোয়ারীর ভাই সোহেল পাটোয়ারী বাদী হয়ে লবণচরা থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব, মো. তাজুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডে চার জন উপস্থিত ছিলেন। তাদের সবাইকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে এক জন সোহাগকে ফোন করে বাসা থেকে ডেকে নেন। বাকি তিন জন সোহাগের শরীরের বিভিন্ন অংশে ধারালো চাপাতি ও ছুরি দিয়ে কুপিয়ে জখম করেন। পরে হাত ও পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করে তারা পালিয়ে যান।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।