ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শাশুড়িকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে, আর এ ঘটনা নাটোরের বড়াইগ্রামের জোয়াড়ি ইউনিয়নের আরাজী ভবানীপুর গ্রামে। শনিবার শাশুড়ি আছিয়া বেগমের (৫০) মৃতদেহ উদ্ধার করেন পুলিশ।
নিহত আছিয়া ওই গ্রামের নওশাদ আলীর স্ত্রী। এ ঘটনায় পুলিশ পুত্রবধূ জলি খাতুন (২৪) ও তার বোন পলি খাতুনকে (১৪) আটক করেছে।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) সরল মুরমু জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক তদন্তে মৃত্যুর ঘটনাটি রহস্যজনক মনে হয়েছে।
পুত্রবধূ ও তার বোনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।