ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পূর্ব শত্রুতার জের ধরে নারায়ণগঞ্জের ফতুল্লায় মোবাইলে ডেকে নিয়ে মানিক ওরফে ক্যাচড়া মানিক নামে এক ব্যক্তিকে হাত-পা বেঁধে কুপিয়ে খুন করা হয়েছে।
সোমবার রাত ১০টার দিকে চানমারী এলাকায় একটি রিকশার গ্যারেজে এই হত্যাকাণ্ড ঘটে।
হত্যাকাণ্ডের শিকার মানিক ওরফে ক্যাচড়া মানিক ফতুল্লার গাবতলী এলাকার আব্দুল সামাদের ছেলে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি জনাব, নুরে আজম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত চলছে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।