ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক বিধবা নারীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে বাগেরহাটের মোরেলগঞ্জে কিছমত জামুয়া গ্রামে শুক্রবার (২১ জুলাই)রাতে।
নিহত আম্বিয়া বেগম (৪৫) একই গ্রামের মৃত সেকান্দার আলী খানের স্ত্রী। বাদশা খান নামে তার ২০ বছরের একটি ছেলে রয়েছে।
মোরেলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. শাহজাহান আলী জানান, শুক্রবার দিবাগত রাতে বলইবুনিয়া ইউনিয়নের কিছমতজামুয়া গ্রামে দুর্বৃত্তরা বসতঘরে সিঁধ কেঁটে ওই নারীর ঘরের ভেতর প্রবেশ করে। পরে তাকে গলা কেটে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে। শনিবার সকালে নিহতের স্বজনেরা থানায় খবর পাঠালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব, মো.আশিকুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং কী কারণে এ হত্যাকাণ্ড হয়েছে তার তদন্ত চলছে।