শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:২৬

ভাইয়ের হাতে ভাই খুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক :শৌচাগার নির্মাণ করতে গিয়ে ফরিদপুরের ভাঙ্গায় ছোট ভাইয়ের হাতে বড়ভাই খুনের অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১১ জুলাই) দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দা গ্রামে। নিহত আনোয়ার ফকির (৩৫) উক্ত গ্রামের নুরা ফকিরের ছেলে। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বড়ভাই আনোয়ার ফকির তার সন্তান সম্ভবা স্ত্রীর জন্য বাড়ির পাশে একটি কাঁচা বাথরুম নির্মাণ করতে গেলে তার ছোট ভাই আমির ফকির তাকে বাধা প্রদান করে। এতে দু-ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি ও বাকবিতন্ডা শুরু হয়।
এসময় ছোটভাই আমির ফকির ক্ষিপ্ত হয়ে বড়ভাইকে মারতে আসে। এসময় বড়ভাই আনোয়ার ফকিরও এগিয়ে আসে। এক পর্যায়ে দু-ভাইয়ের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে আনোয়ার ফকির রাস্তার পাশে পিলারের সাথে সজোরে ধাক্কা খায়। এসময় তার মাথা ও ঘাড়ে প্রচন্ড আঘাত লেগে সে মারাত্মকভাবে আহত হয়। ঘটনার পর পরই স্থানীয়রা তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এঘটনায় রাতেই ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) এবং ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) জনাব, জিয়ারুল ইসলাম, সেকেন্ড অফিসার মারুফ হোসেন, এস,আই জুয়েল হোসেন সহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এব্যাপারে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ জনাব, জিয়ারুল ইসলাম বলেন, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এখনও কোন মামলা হয়নি। মামলা হলে এবং ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ঘটনার পর থেকে ছোটভাই আমির ফকির পলাতক রয়েছে।