শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:২৬

দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নয়ন সিকদার (১৯) নামের এক তরুণকে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর বোয়ালিয়া খাল এলাকায় ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নয়ন সিকদার ওই এলাকার জালাল সিকদারের ছেলে। তিনি একটি হোসিয়ারি কারখানায় শ্রমিকের কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, নূরে আযম বলেন, বোয়ালিয়া খাল এলাকায় সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন ওই তরুণ। তাঁর কানের নিচে ও গলায় ছুরিকাঘাতের চিহ্ন ছিল। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।