শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:২৯

ছুরিকাঘাতে হত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছুরিকাঘাতে একটি ভবনের নিরাপত্তাকর্মী খুন হয়েছেন ঢাকা রাজধানীর শেরেবাংলা নগর পশ্চিম আগারগাঁওয়ে। রবিবার দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তির নাম আজিম শেখ (৫৫)। তিনি টাঙ্গাইল জেলার বাসিন্দা।
গেট খোলা নিয়ে নিরাপত্তা কর্মী আজিমের সঙ্গে তর্ক-বিতর্ক হয় একজনের। একপর্যায়ে সেই তর্ক-বিতর্কে আজিমকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
এর পরে গুরুতর আহত অবস্থায় আজিমকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর ভোররাত সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিষয়টি সংশ্লিষ্ট শেরে বাংলা নগর থানায় অবগত করা হয়েছে।