শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:২৬

কুপিয়ে হত্যা স্বামীকে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : স্বামীকে কুপিয়ে হত্যার পর জাতীয় হেল্পলাইন ৯৯৯-এ ফোন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন এক নারী আর এ ঘটনা ঢাকার রায়েরবাজারে।
বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহতের নাম- মো. শামীম মিয়া (৪০)। তার বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার কান্দিগাঁও এলাকায়।
মোহাম্মদপুর থানার এসআই আবুল বাশার জানান, আড়াই বছর আগে তাদের বিয়ে হয়। সাদেক খান লেন এলাকার একটি বাসায় থাকতেন তারা।
তিনি আরও জানান, পারিবারিক কলহের জের ধরে ভোর ৪টার দিকে শামীম ও তার স্ত্রী বানু বেগমের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে বানু তার স্বামীকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্ত্রী নিজে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানান, তিনি তার স্বামীকে হত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।