শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:২৬

হত্যা মামলায় দুইজন আসামির আমৃত্যু কারাদণ্ড।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রওশন আরা আক্তার নামে ঢাকা রাজধানীর মিরপুরে এক নারী আইনজীবীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার দায়ে দুই আসামির আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক জনাব, মো. আলী আহমেদ এ রায় ঘোষণা করেন। রায়ে কারাদণ্ডের পাশাপাশি আসামিদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-সোলায়মান রবিন ওরফে তাজুল এবং রাসেল জমাদার শাকিব। এদিন রায় ঘোষণার আগে দুই আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।