শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:২৭

সড়কের পাশ থেকে গলাকাটা লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি সড়কের পাশে পড়ে ছিল একজনের গলাকাটা লাশ আর এ ঘটনা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায়। গতকাল শুক্রবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদি এলাকার এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করেন পুলিশ।
নিহত ব্যক্তির নাম সোলায়মান মিয়া (৫৮)। তিনি কাঞ্চন পৌরসভার কালাদি বড়বাড়ি এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে। তিনি জমি বেচাকেনার ব্যবসা করতেন।
রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে ও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ এরই মধ্যে কাজ শুরু করেছেন।