শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৩৯

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চাঞ্চল্যকর সোহেল মল্লিক হত্যা মামলায় মাদারীপুরের শিবচরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শাহীন হাওলাদার (৩৮) ও মো. মিজানুর রহমান ওরফে কুটুম (৪২) কে দীর্ঘ ৯ বছর পলাতক থাকার পর গ্রেফতার করেছে র‌্যাব। র‍্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার জনাব, মো. মুহতাসিম রসুল সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (৮ জুন) নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাহেবপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা শিবচর উপজেলার যাদুয়ারচর এলাকার বাসিন্দা।