শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৪০

এক ব্যবসায়ীর লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক :একটি বালির গাঁদা থেকে লাল্টু মিয়া (২৮) নামের মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে এক বালি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে পুলিশকে খবর দেয়। নিহত লাল্টু মিয়া উপজেলার পুড়াঁপাড়া গ্রামের খেদের আলীর ছেলে।
নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুবৃর্ত্তরা।
লাল্টুর ভাগ্নে ইয়াকুব আলী অভিযোগ করে জানান, তার মামার সঙ্গে ৩ শতক জমি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিরোধ চলছে। জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ এদের সাথে মামলা মোকদ্দমা চলছে। তারাই মামাকে হয়তো হত্যা করে ফেলে রেখেছে বলে দাবি করেন তিনি।
গাংনী থানার ওসি জনাব, আব্দুর রাজ্জাক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। বালির ব্যবসা বা জমি সংক্রান্ত কোনো বিরোধ আছে কিনা সেটা খোঁজ নিয়ে বলা যাবে।