শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৪০

ছুরিকাঘাতে শ্রমিক খুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কারখানা ছুটি শেষে বাসায় ফেরার পথে ঢাকার সাভারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পলাশ চন্দ্র (৩৭) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৬ মে) সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, দীপক চন্দ্র সাহা। এর আগে বৃহস্পতিবার রাত ১০ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই পোশাক শ্রমিক পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার বেতমোর গ্রামের মাখন লাল চন্দ্রের ছেলে।
তিনি আশুলিয়ার নিরিবিলি সংলগ্ন জালালাবাদ এলাকার একটি বাড়িতে ভাড়া থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, দীপক চন্দ্র সাহা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। নিহত ওই পোশাক শ্রমিকের মোবাইল ফোন ও মানিব্যাগ তার পকেটেই ছিল। তার কোনো কিছুই খোয়া যায় নি। তবে যেখানে ঘটনা ঘটেছে তা দেখে প্রাথমিকভাবে ধারণা ছিনতাইয়ের ঘটনা।
যেহেতু তার কোনো কিছু খোয়া যায়নি। ফলে বিষয়টি পরিকল্পিত কোনো ঘটনাও হতে পারে। কয়েকটি বিষয় সামনে রেখে আমরা তদন্ত করছি। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহসহ খুনীদের শনাক্তের চেষ্টা করছি।