শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৪০

পাঁচ জনের মৃত্যুদণ্ড হত্যা মামলায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আদালত পাঁচজনকে মৃত্যুদণ্ড, দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরো ছয়জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে হবিগঞ্জে একটি হত্যা মামলায়।
হবিগঞ্জের অতিরিক্ত দায়রা জজ জনাব, মো: আজিজুল হক মঙ্গলবার (৯ মে) বিকেলে এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার বগলাখাল গ্রামের বশির মিয়া, সিজিল মিয়া, ফজল মিয়া, জিতু মিয়া ও শাহ আলম। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, ইউনুছ মিয়া ও মো: আব্দুল্লাহ।
২০১৪ সালের ১ আগস্ট হবিগঞ্জের বগলাখাল গ্রামে তোতা মিয়া নামের এক ব্যক্তি প্রতিপক্ষের হাতে খুন হন। এ ঘটনায় তার ছেলে আব্দুল কাইয়ুম একটি হত্যা মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষ ১৯ জন সাক্ষী আদালতে উপস্থাপন করেন। সাক্ষ্য-প্রমাণ ও যুক্তিতর্ক শেষে মঙ্গলবার রায় ঘোষণা করেন আদালত।
রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামিরা আদালতে হাজির ছিলেন। তাদেরকে সাজা পরোয়ানা মূলে কারাগারে প্রেরণ করা হয়েছে।