শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৪৪

তিনজন গ্রেফতার হত্যা মামলায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আবুল হোসেন (৫৬) হত্যা মামলার টাঙ্গাইলের কালিহাতীতে বাবা-ছেলেসহ তিন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। গাজীপুর জেলার গাছা থানার বোর্ড বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কালিহাতী উপজেলার সীমাকাছড়া পালিমা গ্রামের মৃত নয়ন উদ্দিনের ছেলে মকবুল হোসেন (৫০), তার ছেলে শরিফ (৩০) ও মৃত জাবেদ আলীর ছেলে মনির (৪৫)।
র‌্যাব-১৪ এর ৩নং কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জনাব, রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, আবুল হোসেন হত্যা মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার গাছা থানার বোর্ড বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের কালিহাতী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।