শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৪২

ধারালো অস্ত্রের আঘাতে বারহাট্টায় ছাত্রী নিহত।

ডেইলি ক্রাইম বার্তা : মুক্তা রাণী বর্মন (১৬) নামে নেত্রকোণার বারহাটায় এক তরুণী দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছে। মুক্তা রাণী বর্মন প্রেম নগর ছালিপুরা গ্রামের নিখিল বর্মনের মেয়ে ও প্রেমনগর ছালিপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী।
মঙ্গলবার (২ মে) উপজেলার বাউসী ইউনিয়নের প্রেমনগর ছালিপুরা গ্রামে বেলা ৩ ঘটিকার সময় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তা রাণী বর্মন বিদ্যালয় ছুটির পর তার দুই বান্ধবীর সাথে বাড়ি যেতেছিল। বাড়ী যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে রাস্তায় অতর্কিত ভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ সাইদুল ইসলাম মুক্তা রাণী বর্মনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে রাস্তায় তার মৃত্যু হয়।
বারহাট্টা থানার ওসি জনাব, খোকন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেন ও বলেন নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”