ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চলাচলের রাস্তা নিয়ে চট্টগ্রামের কর্ণফুলীতে বিরোধের জেরে মা ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় উপজেলার শিকলবাহা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মোহাম্মদ পারভেজ (২৫) ও তার মা হোসনে আরা বেগম (৪৫)। পারভেজ স্থানীয় বাসিন্দা তৈয়ব আহমদের ছেলে।
ওই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তারা হলেন, মোহাম্মদ আরজ (২২) ও মোহাম্মদ সিফাত (১৫)। তারা নিহত পারভেজের ভাই। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতোমধ্যে নিহতদের লাশ মর্গে পাঠানো হয়েছে।
কর্ণফুলী থানার ওসি জনাব, দুলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।