শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৪৪

আসামিদের যাবজ্জীবন হত্যা মামলায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক ব্যক্তিকে হত্যার দায়ে খুলনার তেরখাদা আড়পাঙ্গাসিয়া গ্রামে দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
রোববার বিকেলে খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক জনাব, মো: আমিরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এ সময় সাজাপ্রাপ্ত দুই আসামি পলাতক ছিলেন। অপরদিকে এ মামলার অপর দুই আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দিয়েছেন আদালত।
নিহত পলাশ ওরফে সবুজ ওই গ্রামের জনৈক লুৎফর রহমানের ছেলে।
সাজাপ্রাপ্ত পলাতক আসামিরা হলেন উপজেলার বারাসাত গ্রামের রোমান ফকির ও একই গ্রামের মিলু।
খালাসপ্রাপ্ত আসামিরা হলেন মুরাদ শরীফ ও খসরু মোল্লা।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো: আলমঙ্গীর হোসেন।