ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জমিসংক্রান্ত বিরোধের জেরে লালমনিরহাটের হাতীবান্ধায় বড় ভাই জহুরুল ইসলামের (৪০) লাঠির আঘাতে ছোট ভাই জাকেরুল ইসলাম মিস্টারের (৩৩) মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গতকাল শুক্রবার উপজেলার প্রান্নাথ পাটিকাপাড়া এলাকায় এই মারামারির ঘটনা ঘটে।
নিহত জাকেরুল ইসলাম মিস্টার উপজেলার প্রান্নাথ পাটিকাপাড়া এলাকার কেরামত আলীর ছোট ছেলে। আর অভিযুক্ত হলেন, নিহত জাকেরুল ইসলাম মিস্টারের বড় ভাই জহুরুল ইসলাম।
এ বিষয়ে হতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, শাহা আলম বলেন, গতকাল শুক্রবার মারামরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। আজ সকালে জাকেরুল ইসলাম মিস্টার নামের একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।