শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৩৯

পিটিয়ে হত্যার অভিযোগ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শ্বশুরকে পিটিয়ে হত্যা করা হয়েছে জামাইয়ের বাড়িতে, এ অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের সরিষাদাইর গ্রামে এ ঘটনা ঘটেছে।
হত্যার শিকার মো. হাসু মিয়া (৬০) উপজেলার পুষ্টকামুরি মধ্যপাড়া গ্রামের মোকছেদ আলী বেপারির ছেলে। ঘটনার পর থেকেই হত্যাকারীরা পলাতক রয়েছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি জনাব, মো. মাসুদ করিম বলেন, ঘটনার পর পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখন পর্যন্ত অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।