ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রতিপক্ষের হামলায় মাগুরা সদর উপজেলার মনিরামপুর গ্রামে এক কৃষক নিহত হয়েছেন। নিহত কৃষকের নাম আতর মুন্সি (৪৫)। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের থেকে জানা যায়, গুরুতর আহত হওয়ার পর তাকে মাগুরা সদর হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। আতর মুন্সী ওই এলাকার সালাম মুন্সীর ছেলে।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, জব্বারুল ইসলাম বলেন, পূর্ববিরোধের জের ধরে খুন হয়েছেন আতর মুন্সী। বর্তমানে পুলিশ ওই এলাকা কড়া নজরদারিতে রেখেছে। খুনের পর যেন বাড়ি ঘরে কেউ সহিংসতা না ঘটাতে পারে, সেদিকে পুলিশ খেয়াল রাখছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।