শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৪০

গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ব্রিজের পাশ থেকে বাদশা মিয়া (২৮) নামে এক অটো চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ, আর এ ঘটনা ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কৈচাপুর ইউনিয়নের আতকাপাড়ায়। আজ বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা সড়কের পাশে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করেন।
নিহত বাদশা মিয়া (২৮) পশ্চিম বালিচান্দা গ্রামের মো. মোস্তফার পুত্র। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা রাতে তাকে গলাকেটে হত্যা করে তার অটো নিয়ে যেতে পারে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, শাহীনুজ্জামান খান বলেন, প্রাথমিকভাবে নিহত যুবক অটো চালক বলে নিশ্চিত হওয়া গেছে। তবে কিভাবে ও কেন এই হত্যাকাণ্ড সংঘটিত হলো সে বিষয়ে তদন্ত চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।