শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৪১

গ্রেপ্তার হত্যা মামলার প্রধান আসামি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শান্তা হত্যা মামলার ফরিদপুরের প্রধান আসামি আসাদ ওরফে বাচ্চুকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর র‌্যাব-৮ এর কম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার জনাব, কে এম শাইখ আকতার গ্রেপ্তা‌রের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার (২৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে র‌্যাবের গোয়েন্দা বিভাগের সহযোগিতায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ফরিদপুর র‌্যাব-৮ এর কম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার জনাব, কে এম শাইখ আকতার আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি খুনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং গ্রেপ্তারের পর আসামিকে ফরিদপুরের কোতয়ালী থানায় হস্তান্তর করা হ‌য়ে‌ছে।