ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তানিশা (৬) নামে এক মাদ্রাসা ছাত্রীকে কুমিল্লার দাউদকান্দিতে অপহরণের পর দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। টাকা না দেওয়ায় তারা ওই ছাত্রীকে শ্বাসরোধে হত্যা করে লাশ ভুট্টাখেতে ফেলে রাখে।
এদিকে হত্যাকারীদের বিচার দাবিতে তানিশার লাশ নিয়ে বিক্ষোভ করেছে স্বজনরা।
তানিশা ওই উপজেলার সদর উত্তর ইউনিয়নের কান্দারগাঁও গ্রামের প্রবাসী রাসেল মিয়ার মেয়ে।
দাউদকান্দি মডেল থানার ওসি জনাব, মোহাম্মদ আলমগীর ভূঞা বলেন, এ ঘটনায় তানিশার মা থানায় মামলা করেছেন।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।