শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৩৯

ছুরিকাঘাতে একজন খুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছুরিকাঘাতে খুন হয়েছেন ইজাজুল হক রাব্বি (৩৫) নামে এক যুবক। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাঙ্গামাটি জেলা শহরের বনরূপায় এ হত্যাকাণ্ড হয়েছে। এ ঘটনায় হত্যাকান্ডে জড়িত সেলিম মাহমুদকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। সেলিম নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের নজুরবাড়ি মো. মাহমুদের ছেলে। নিহত রাব্বি শহরের বনরূপা কাটাপাহাড় এলাকার মোজাম্মেল হকের ছেলে। সে স্থানীয় একটি জুতার দোকানকার।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের এক প্রেস ব্রিফ্রিংয়ে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার জনাব, মীর আবু তৌহিদ।
পুলিশ সুপার জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে ঘটনাস্থলের সিসি টিভির ভিডিও দেখে অভিযানে নামে পুলিশ এবং শহরের বনরূপা থেকে অভিযুক্ত আসামী মো. সেলিম মাহমুদকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ঘটনার সাথে জড়িত স্বীকার করেছেন।
এ ব্যাপারে মামলা রুজুসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। প্রেফতারকৃত আসামিকে আদালতে তোলা হবে।