শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:২৬

একজন নিহত ছুরিকাঘাতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জমি নিয়ে বিরোধের জেরে কক্সবাজারের রামুতে ছুরিকাঘাতে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তাপস ধর নামে একজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের ধরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত দুইজনকে আটক করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম সমীর ধর (৫০)। তিনি মিঠাছড়ির পূর্ব ওমখালী পশ্চিম ধর পাড়া গ্রামের মৃত কালী শংকর ধরের ছেলে। আহত ব্যক্তি রাজারকুল ধরপাড়া গ্রামের অনিল ধরের পুত্র তাপস ধর ও সুকুমার ধর বলে জানা গেছে।
রামু থানা ওসি জনাব, আনোয়ারুল হোছাইন জানান, জমি বিরোধের জেরে সমীর ধর নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় জড়িত বাবুল ধর ও রিটন ধর নামে ২ জনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।