শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:২৮

গলাকাটা এক নারীর লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ধানক্ষেত থেকে ববিতা (৪০) নামে খুলনার পাইকগাছায় এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার সকালে ধামরাইলের একটি ধানক্ষেত থেকে লাশটি দেখে স্থানীয়রা পুলিশকে সংবাদ দেন। পুলিশ লাশ উদ্ধার করেন।
খুন হওয়া ববিতা উপজেলার চাঁদখালীর ধামরাইলের বাসিন্দা মীর ওবাইদুল্লার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, লাশের গলা ও ঘাড়ে আঘাতের চিহ্ন দেখা যায়।
পাইকগাছা থানার ওসি জনাব, জিয়াউর রহমান বলেন, মঙ্গলবার সকালে তাকে তাদের বাড়ির পাশে একটি ধানক্ষেতের আইলে জবাই করে ফেলে রাখা অবস্থায় পাওয়া যায় এবং পরবর্তীতে তার লাশ উদ্ধার করা হয়।
তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।