শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:২৬

এক যুবক ছুরিকাঘাতে নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ইমন হোসেন (২২) নামে নওগাঁয় ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাত ১১টার দিকে সদর হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত ইমন হোসেন সদর উপজেলার ভবানীপুর মধ্যপাড়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, ফয়সাল বিন আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, মঙ্গলবার রাতে সদর উপজেলার ভবানীপুর গ্রামের কসিমের মোড় নাকমস্থানে ইমনসহ ওই গ্রামের বেশ কয়েকজন যুবক বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এর একপর্যায় ইমনকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে রয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরর প্রস্তুতি চলছে।