শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:২৫

স্ত্রী খুন স্বামীর হাতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছুরিকাঘাতে স্বামীর হাতে খুন হয়েছেন পারিবারিক কলহের জেরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আনোয়ারা বেগম (৩৫) নামের এক গৃহবধূ। বুধবার (১৮ জানুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি রাতে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক।
আহত অবস্থায় আনোয়ারাকে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নিহত আনোয়ারা বেগম নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পশ্চিম জালকুড়ি এলাকার মানিক পাটোয়ারীর স্ত্রী।
এ ঘটনায় নিহত আনোয়ারা বেগমের মেয়ে স্বর্নালী বাদী হয়ে তার বাবাকে অভিযুক্ত করে বুধবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত মানিক পাটোয়ারী চাঁদপুর সদরের মুন্সিরহাটি গ্রামের মৃত শরাফত পাটোয়ারীর ছেলে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত আসামি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।