শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:২৫

কুপিয়ে হত্যা এক কর্মীকে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি কারখানায় ঢুকে নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা, আর এ ঘটনা ঢাকা রাজধানীর তেজগাঁওয়ে।
সোমবার সকালের দিকে তেজগাঁওয়ের কুনিপাড়া এলাকার একটি ইন্ডাস্ট্রিজের ভেতর এ ঘটনা ঘটে।
নিহত নিরাপত্তাকর্মীর নাম মো: হাসেম মিয়া (৬৫)। হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, কাজী আবুল কালাম বলেন, আমরা ঘটনার বিষয়টি জানতে পেরেছি। আমাদের টিম বিভিন্ন জায়গায় কাজ করছে। আমরা ঘটনাস্থলে এসেছি। আরো একটি টিম ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।