ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৫০ বছর বয়সী এক ভিক্ষুককে দিনাজপুরের বিরলে গলা কেটে খুন করা হয়েছে।
বুধবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার ধামইড় ইউনিয়নের দারইল মণ্ডলপাড়া গ্রামের একটি কলা বাগানে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, খুন হওয়ার আগে দুপুর ১২টার দিকে স্থানীয় কালিতলা বাজারে ওয়াহেদ আলীকে ভিক্ষা করতে দেখা যায়। ঘণ্টা খানেক সময় পরে দেড়টার দিকে কলাবাগানে তার গলা কাটা লাশ দেখতে পান কলা বাগানের মালিক।
তার চিৎকারে ঘটনাস্থলে ছুটে যান অন্যরা। উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওয়াহেদ আলী ওই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। দীর্ঘ দিন ধরে গ্রামে ভিক্ষা করে জীবিকা চালাতেন তিনি।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, রেজাউল হাসান রেজা জানান, মানসিক প্রতিবন্ধী ছিল ওয়াহেদ আলী। কি কারণে এবং কারা তাকে খুন করেছে তা জানার চেষ্টায় তদন্ত শুরু হয়েছে বলেও জানান ওসি।