ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ইউপি সদস্য শামীম খানকে বরগুনার বেতাগীতে পুড়িয়ে হত্যার মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামি চাঁন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে হত্যা মামলায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হলো।
বুধবার (৪ জানুয়ারি) সকালে খুলনার খালিশপুর এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে বেতাগী থানা পুলিশ।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আনোয়ার হোসেন আরও বলেন, ইউপি সদস্য শামীমকে পুড়িয়ে হত্যা মামলার মূল পরিকল্পনাকারী চাঁন মিয়া ঘটনার পর থেকেই পালাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দ্রুত তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে।