ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জমিতে গর্ত করাকে কেন্দ্র করে ময়মনসিংহের গৌরীপুরে দুলাভাইকে কুপিয়ে হত্যা করে শ্যালক। বুধবার সকালে এ ঘটনাটি ঘটে উপজেলার সহনাটি ইউনিয়নের পাঁচপাড়া গ্রামে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ওই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে আবুল কালামের (৫৫) সঙ্গে বাড়ির সামনে একটি ফসলি খেতের সীমানা নিয়ে বিরোধ বাধে শ্বশুরবাড়ির চাচাতো সমন্ধি ও শ্যালকদের সঙ্গে। এ নিয়ে বেশ কিছুদিন ধরেই বিরোধ চলে আসছিল।
এ বিষয়ে গৌরীপুর থানার ওসি জনাব, মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।