শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:১৩

স্ত্রী খুন স্বামীর হাতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সাবেক স্বামীর হাতে তুলি (২৫) নামের এক স্ত্রী খুন হয়েছেন, আর এই ঘটনা ঘটেছে ঢাকার মিরপুর বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে এসে। এ ঘটনায় সাবেক স্বামী সাইদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার বিকেলে বোটানিক্যাল গার্ডেনে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, তুলির গ্রামের বাড়ি নেত্রকোনার বারহাট্টায় এবং তিনি থাকেন রাজধানীর মোহাম্মদপুরে। আর তার সাবেক স্বামী সাইদুল ইসলামের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়। ইমোতে তাদের দু’জনের পরিচয় হয়। এর পর গত বছর ফেব্রুয়ারিতে তাদের বিয়ে হয়। পাঁচ মাস পরই তাদের ডিভোর্স হয়ে যায়। কিছুদিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর আবারো তারা দু’জন ইমোতে যোগাযোগ শুরু করেন। নতুন করে তারা সম্পর্ক ঝালাই করার জন্য গতকাল রবিবার বিকালে রাজধানীর ঢাকার মিরপুরের বোটানিক্যাল গার্ডেনে দেখা করে। নতুন করে সম্পর্ক গড়তে এসে ঝড়িয়ে পড়েন কথার কাটাকাটিতে।
এরই এক পর্যায়ে ফল কাটার ছুরি দিয়ে সাইদুল গলায় আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান তুলি। সাইদুল ও তুলি দু’জনই তেমন কিছু করেন না বলে জানায় পুলিশ। সাইদুল গ্রামে থাকেন।
রাজধানীর শাহআলী থানার ওসি জনাব, আমিনুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে আটক করা হয়েছে। তুলির পরিবারকে খবর পাঠানো হয়েছে। তারা আসার পর থানায় মামলা হবে।