শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:১২

ছুরিকাঘাতে হত্যা এক যুবককে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুর্বৃত্তের ছুরিকাঘাতে ফিরোজ আহমেদ (২৫) নামের রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁও তালতলা এলাকায় এক যুবক নিহত হয়েছেন। তিনি সমাজসেবা অধিদফতরের হিসাব সহকারী হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে।
শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, উৎপল বড়ুয়া জানান, রাতে একজনকে হত্যা করা হয়েছে। ঘটনাটি তদন্তে পুলিশের টিম কাজ করছে। পূর্বশত্রুতার জের ধরে এ খুন হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।