শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:১২

কুপিয়ে খুন এক ব্যক্তিকে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নুরুল কবির (৫৫) নামের কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নে এক ব্যক্তিকে বাড়ির ভেতর ঢুকে কুপিয়ে খুন করা হয়েছে। একই সঙ্গে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে নিহতের এক সন্তানকেও।
শুক্রবার রাতে এই ঘটনা ঘটেছে। জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে জানা গেছে।
নিহত নুরুল কবির ওই এলাকার জেবর মুল্লুকের পুত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার আওতাধীন মাতারবাড়ি পুলিশ বিটের নির্বাহী এসআই হাসান জানান, ঘটনার খবর পেয়েই মাতারবাড়ি পুলিশ বিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। কিছু সময়ের মধ্যে পুলিশের মহেশখালী সার্কেলের এএসপি এবং মহেশখালী থানার ওসির নেতৃত্বে আরও একদল পুলিশ ঘটনাস্থলে যায়।
পুলিশ লাশ উদ্ধারসহ পরবর্তী আইনগত পদক্ষেপ নিয়ে এগোচ্ছে বলে জানান তিনি।