ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি পরিত্যক্ত নির্মাণাধীন বাড়ির ভেতরের জঙ্গলে সাভারের আশুলিয়ায় অজ্ঞাত এক নারীর লাশ খুঁজে পেয়েছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে নারীর পরিচয় শনাক্ত করতে কাজ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাত ৮টার দিকে আশুলিয়ার নলামে গণ বিশ্ববিদ্যালয়ের পেছনে ফুলেরটেক এলাকায় একটি পরিত্যক্ত বাড়ির পাশের জঙ্গলে মরদেহের খোঁজ পাওয়া যায়। পরে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে পুলিশকে খবর দেওয়া হয়।
এ বিষয়ে আশুলিয়া থানার এস আই মো. আব্দুস সবুর খান বলেন, নারীর মুখ ওড়না দিয়ে বাঁধা এবং শরীরের নিচের অংশ চাদর দিয়ে ঢাকা। প্রায় অর্ধনগ্ন অবস্থায় পড়েছিল মরদেহ। নিহতের মুখে ও পায়ে আঘাতের চিহ্ন আছে। লাশের পরিচয় শনাক্ত হলে হত্যাকাণ্ডের রহস্য বেরিয়ে আসবে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।