শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:১২

হত্যার অভিযোগে বাড়িওয়ালা গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শামসুল হক (৬৬) নামের এক ব্যক্তিকে রাজধানীর মিরপুরের ভাসানটেক এলাকায় হত্যার ঘটনায় আতিয়ার রহমান মুকুল নামের এক বাড়িওয়ালাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী রোজি আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।
গতকাল সোমবার বিকেলে ভাসানটেক থানার ওসি জনাব, এ বি এম আসাদুজ্জামান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ সূত্র জানায়, নিহত শামসুল হকের বাড়ি বরিশালে। রাজধানীতে ভাঙ্গারি দোকানে মালপত্র বিক্রি করতেন এবং পরিবার নিয়ে মুকুলের টিনশেডের বাড়িতে বসবাস করতেন।
আসাদুজ্জামান জানান, রবিবার কচুক্ষেতের তামান্না কমপ্লেক্সের পেছনে একটি টিনশেডের বাড়িতে বাসা ছেড়ে দেওয়া নিয়ে ঝগড়ার এক পর্যায়ে বাড়িওয়ালা মুকুল ভাড়াটিয়া শামসুল হককে ধাক্কা দেন। এতে সে অসুস্থ হয়ে পড়েন। পরে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।