ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কিবরিয়া ফকির (৫০) নামক ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার ছিলাধর চর গ্রামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিবরিয়া ফকির ছিলাধরচর মহল্লার মৃত আদেল ফকিরের ছেলে।
নিহত কিবরিয়া ফকিরের স্বজন ও এলাকাবাসী জানান, পারিবারিক ঝগড়ার এক পর্যায়ে ছেলে নাইম ফকির (২০) তার বাবাকে কোপায়। আর এ কারণেই তার মৃত্যু হয়।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, নিহত কিবরিয়ার গলায়, ঘাড়ে, পিঠে, কানে একাধিক কোপের চিহ্ন রয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, মো. জিয়ারুল ইসলাম জানান, ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর গ্রামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।