ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি কলাবাগান থেকে নরসিংদীর রায়পুরায় অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর এলাকার একটি কলাবাগন থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব, অনির্বাণ চৌধুরী জানান, দুপুর ১টার দিকে ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ও পিবিআইয়ের সদস্যরা ঘটনাস্থলে যান। নিহত দুজনের পরিচয় শনাক্তের জন্য আঙুলের ছাপ সংগ্রহ করা হবে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
নিহতদের শরীরের বিভিন্ন অংশে (মুখ, মাথা, হাত ও ঘাড়) ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানা গেছে। স্থানীয়দের ধারণা, রবিবার দিবাগত রাতের যেকোনো সময় ওই দুই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।